ভুয়া অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে ১৬৫ কোটি টাকা পাচারের দায়ে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুই এমডিসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার কমিশনের বৈঠকে চার্জশিটের সিদ্ধান্ত হয়।

অর্থপাচারের অভিযোগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। পরে তদন্তেও অর্থপাচারের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা কমিশনে চার্জশিটের সুপারিশ করেন।  কমিশন প্রতিবেদন যাচাই-বাছাই করে চার্জশিটের অনুমোদন দেয়।

চার্জশিটে যাদের আসামি করা হয়েছে তারা হলেন-এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক দুই এমডি শামীম আহমেদ চৌধুরী ও ফজলুর রহমান, সাবেক হেড অব ফিন্যান্সিয়াল অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল, এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধান মোহাম্মদ লোকমান, হেড অব ফিন্যান্সিয়াল অ্যান্ড ট্রেজারি মাহফুজ উল ইসলাম, ব্যাংকের গ্রাহক আটলান্টিক এন্টারপ্রাইজের মালিক সাইফুল হক এবং এবি ব্যাংকের পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দিন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে