ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মামলায় ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ এনেছেন তিনি। সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১-এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন তাবিথ আউয়াল। তার পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান ও মাসুদ আহমেদ তালুকদার।

তাবিথের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলা করেছেন তাবিথ আউয়াল। মামলার বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন। তিনি আরো জানান, সিটি নির্বাচনে মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে যায়নি। নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য আদালতে মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তাবিথ আউয়ালের মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম মেয়র পদে বিজয়ী হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে