মেহেরপুর প্রতিনিধিঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করা গেলে তারা যথার্থ মেধাবী শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে। শনিবার শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে গণিত উৎসব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ এর আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ছাত্রছাত্রী গণিত উৎসবে অংশ নেয়। প্রতিমন্ত্রী বক্তৃতায় বলেন, গণিতকে ভয় নয় উপভোগ করতে হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এরকম অনুষ্ঠানের মাধ্যমে তারাই যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে। গণিত উৎসব আয়োজন গণিত ভীতি দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লভ ভট্টাচার্য, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্বপ্ন সংগঠনের সভাপতি তুহিন আরণ্য, সাধারণ সম্পাদক রেজা-উন বাশার তাপস। এসময় জেলার গণিত উৎসবে অংশ গ্রহণকারী তিন হাজার শিক্ষার্থী এময় উপন্থিত ছিলেন।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























