কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ আলহামদুলিল্লাহ্, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত “আরবি ভাষা ও সাহিত্য বিভাগের” শিক্ষার্থী হিসেবে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনের স্বীকৃতি স্বরুপ গণতন্ত্রের মানসকন্যা ,দেশরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে “প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮” লাভ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ।
সকল কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্বজাহানের প্রতিপালক পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার দরবারে। যার অশেষ কৃপায় আজ আমি প্রতিভার স্বীকৃতি স্বরুপ প্রদত্ত সম্মাননায় সম্মানিত। আর এ সম্মানের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমার মা-বাবা। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস যে, আজ আমার জীবনের সবচেয়ে খুশীর ও স্মরণীয় দিনটি পিতা-মাতা হারানোর সেই ভগ্ন হ্রদয় নিয়ে কাটাতে হচ্ছে। আল্লাহ তায়ালা দুজনাকেই জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমি আমার মা-বাবার প্রতি প্রধানমন্ত্রী স্বর্ণপদক উৎসর্গ করলাম।
আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে, এ প্রর্যন্ত আমার শিক্ষা জীবনের সকল শিক্ষকের প্রতি, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত শিক্ষকদের প্রতি। যাদের সার্বিক দিক নির্দেশনায় ও ঐকান্তিক প্রচেষ্টায় আমার আজ এ সাফল্য। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল বন্ধুর প্রতি যাদের উৎসাহ-উদ্দীপনায় উজ্জীবিত হয়ে আমার এ পথ চলা। পরিশেষে দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী, আমি যেন জীবনের কাংখিত লক্ষ্যে উপনীত হতে পারি। জাহিদুল ইসলাম, বি. এ অনার্স, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, কলা অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























