পরিমার্জিত শিক্ষা আইন-২০১৯ এর খসড়ায় সংশোধন ও নতুন ধারা-উপধারা যোগ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এছাড়া নোট-গাইড বইয়ের বিকল্প হিসেবে ‘অনুশীলনমূলক বই’ বাজারজাত করার সুযোগও চেয়েছেন তারা।

সকালে ঢাকা রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ব্যাবসায়িরা। এসময় পুস্তক ব্যবসায়িরা বলেন, অনুশীলনমূলক বই বন্ধ হলে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটবে। অনুশীলনমূলক বই বিক্রি বন্ধ হলে ব্যবসায়ীরা তাদের বিক্রয়কেন্দ্র গুটিয়ে নিতে বাধ্য হবে বলেও জানান তারা।
এদিকে দাবি মানা না হলে ২৪ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধনের পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার কথা জানান ব্যাবসায়িরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























