স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) ১৮শ সিসির দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে হোন্ডা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ফ্ল্যাগশিপ জি এল ১৮০০ গোল্ডউইং মোটরসাইকেল দুটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাৎসুকি (এসএসএফ)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানের কাছে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। এ সময় জানানো হয়, শিগগিরই আরো ছয়টি মোটরসাইকেল (এসএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে।

এদিকে হোন্ডা কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও হোন্ডার মধ্যকার সহযোগিতার প্রতীক হিসেবে বিশ্বের অত্যাধুনিক মোটরসাইকেল দুটি উপহার দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে