রাজধানীর শাহবাগ থানায় নাশকতার দুই মামলায় ৫ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলের ৩৫ নেতা। রোববার সকালে বিচারিক আদালতে হাজিরা দিয়ে আবেদন করলে তাদের ৫ এপ্রিল পর্যন্ত জামিন দেন আদালত।
মির্জা ফখরুল ছাড়াও জামিন পাওয়া বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে আছেন আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস ও ড. খন্দকার মোশাররফ হোসেন।
হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় ১২ ডিসেম্বর মামলা দুটি করা হয়। ১১ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধেই সুপ্রিম কোর্টের বাইরে তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। জাতীয় ঈদগাহ, হাইকোর্ট মাজার গেট ও বার কাউন্সিল ভবনের সামনে এই ঘটনা ঘটে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























