চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ২০১৯ সলের জেএসসি/ জেডিসি পরীক্ষায় জিপএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ চুয়াডাঙ্গা। শুক্রবার সকাল ৯টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স খেলার মাঠে এক আলোচনা সভার মাধ্যমে জেলার এসকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।


ডায়মন্ড ওয়ার্ল্ড, ঢাকার পৃষ্ঠপোষকতায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হুসাই।


আনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী রায়না রাব্বি ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেজা কাছিদ খান। আনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শিহাব উদ্দিন,
সংবর্ধনা অনুষ্ঠানের জেলার ৫৭৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সফলতার সাথে পরিচালনা করেন চুয়াডাঙ্গায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার উর্মি দেব। অনুষ্ঠানের শেষ উপস্থিত সকলকে মাদক বিরোধী সপথ করান সভাপতি পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























