ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০ টা থেকে জেলার ৯ টি উপজেলার ৬২ কেন্দ্রে ২৭ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে ৪১ কেন্দ্রে কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ২২ হাজার ৬৫১ জন, ১২ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় তিন হাজার ৭৩৭ জন এবং ৯টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষায়  এক হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমিন জেলা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে জেলা প্রশাসন।

এরই মধ্যে  আশুগঞ্জে নকল সরবরাহের দায়ে আশুগঞ্জে পাচঁ শিক্ষককে দুই বছরের কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। তাছাড়া ঐ ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে পরীক্ষা কেন্দ্রের সচিব এবং হল সুপারকে দায়িত্ব  থেকে  অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া ও বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২০সালের এসএসসি পরীক্ষায় ২০১৮ সালের প্রশ্নপত্র সরবরাহের কারনে সাতজনকে দায়িত্ব থেকে অব্যাহতি  দেওয়া হয়  সাতজনকে।দুটি ঘটনাই ঘটেছে গত ০৩ ফেব্রুয়ারী।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে