মেহেরপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে এস.এস.সি, দাখিল ও কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় এস.এস.সি পরিক্ষা। সোমবার সকাল ১০ টা থেকে জেলার ৩টি উপজেলায় একযোগে এসকল পরীক্ষা শুরু হয়।। শুরুর আধাঘন্টা আগেই পরিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। এবছরে মেহেরপুর জেলায় ১৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী মোট ৮১২৩ জন এবং দাখিল পরীক্ষার্থী ৫৯৮ মোট জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ১০৬৯ পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে। কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে শুরু হয় পরিক্ষা। কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোন অভিভাবককে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও নারী পুলিশ সদস্যেও উপিস্থিতি রয়েছে। পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক আতাউল গনি বিভিন্ন পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

এবারে এসএসসিতে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১১২৪ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯৪ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৬৪২ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে ৫৮৭ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪১৮ জন, বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে ৬৬৩ জন, জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় ৩০৭ জন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় ৮৮৮ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ৪০৪ জন, বামুন্দি মাধ্যমিক বিদ্যালয় ৪৯৫ বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬২৮ জন,রায়পুর মাধ্যমিক বিদ্যালয় ৬০৪ জন,এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৪৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় ৩৫৩ জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ২৪৫ জন, এসএসসি ভোকেশনাল মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪৪৭ জন, গাংনী সন্ধানি স্কুল এন্ড কলেজে ৪৬৯ জন এবং দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ১৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে