সব ওয়ার্ডে বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ (শনিবার) দুপুরে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাবিথের প্রতিনিধি জুলহাস উদ্দিন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।অভিযোগপত্রে ৪৩টি ওয়ার্ডের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

তাবিথ আউয়াল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের ভোটকেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমরা এরইমধ্যে ৪৩টি ওয়ার্ডের বিষয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দিয়েছি। বাকিগুলোরও পর্যায়ক্রমে দেওয়া হবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে