ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না।

পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি সামাজিক সচেতন মানুষ হিসেবে বড় হতে হবে। মানবিক মূল্যবোধ, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা, যুক্তিবাদিতা ও দেশপ্রেমের গুণাবলীতে শিক্ষার্থীদের সমৃদ্ধ হতে হবে। তোমাদের মেধার আলো দিগদিগন্তে ছড়িয়ে দিয়ে গোটা দেশকে আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা।’ তিনি আরো বলেন মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে বর্তমান সরকার এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর আজন্ম লালিত সোনার বাংলা গড়ে তুলবে। বুধবার আশুগঞ্জের প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন স্কুল ও আন্দিদিল হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজের বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় পৃথক পৃথক অনুষ্ঠানে যথাক্রমে ইঞ্জি: মিজানুর রহমান ও মোঃ কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর হাজী আব্দুল কুদ্দুস, রোটারিয়ান সাইফুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম, অপু, ইঞ্জি: মোহাম্মদ সেলিম, ডাঃ আহম্মদ আলী, মোঃ আলমগীর, আবুল বাশার, মফিজুল ইসলাম প্রমুখ।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে