ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফিরোজ মিয়া সরকারি কলেজের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ফিরোজ মিয়া।

পুরস্কার বিরতণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, কলেজের ক্রীড়া পরিষদের আহবায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. কামাল হোসেন, উপাধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমদাদুল হক, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো.শামসুল আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার মামুন অর রশিদ, অধ্যাপক মো. মিজানুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম মিলন প্রমুখ।

কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে মোট ৩০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে