ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ বর্তমান সময়ে আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজাহারীকে জামায়াতের প্রোডাক্ট বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মন্ত্রী গতকাল ২৮জানুয়ারি  মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের গৌরিপুর কাছারী এলাকায় নির্মানাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরও  বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে আজাহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সুক্ষভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছে। বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। তিনি  বলেন, তারা কোরআন-হাদিসের যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা কথার আশ্রয় নিয়ে আজেবাজে কথা বলে। মন্ত্রী আরও বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকা ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

মন্ত্রী এসব বক্তাদের সামাজিকভাবে প্রতিহত করারও আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর জেলা প্রশাসক মো. এনামুল হক, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী সাংবাদিক, ছাড়া ও এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ জন উপস্থিত ছিলেন ।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে