ঢাকার দুই সিটির ২ হাজার ৪৬৮ কেন্দ্রের মধ্যে ১ হাজার ৫৯৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ভোট কেন্দ্রে সরঞ্জাম বিতরণকালে তারা এসব তথ্য জানান তারা।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইভিএম বিতরণকালে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, ঢাকার উত্তরে মোট ১৩১৮টির মধ্যে ৮৭৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। ওইসব কেন্দ্রে দুইজন করে বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এ সময় তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে শুধু মাত্র প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরা মুঠোফোন ব্যবহার করতে পারবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন সংশ্লিষ্টদের সব ধরণের দিকনির্দেশনা দেয়া হয়েছে।
উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি কেন্দ্রে ৭ হাজার ৮৪৬টি ভোট কক্ষের জন্য মামলা বিতরণ করা হচ্ছে। সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ জন করে সদস্য দায়িত্ব পালন করবে।
ওদিকে, ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, দক্ষিণের ১ হাজার ১৫০টির মধ্যে ৭২১টি ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ। এসব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটারা সাচ্ছন্দে পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তিনি জানান, কারিগোরি ত্রুটি মুক্ত থাকতে কেন্দ্রগুলোতে দ্বিগুণ ইভিএম দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























