ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। বিভিন্ন এলাকা, পাড়া মহল­ায় প্রচারণায় ভোট চাওয়ার পাশাপাশি নগরীর উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। ভোটাররা যেনো নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্যে প্রয়োজনে ভোট কেন্দ্রে পাহারা দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপির মেয়র প্রার্থীরা। আর জয়ী হলে আওয়ামী লীগের প্রার্থীরা নগরীর উন্নয়নে আরো কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততাও বাড়ছে। প্রতিটি পাড়া মহল­ায় গিয়ে ভোটারদের নানান প্রতিশ্র“তি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।

আজ (শনিবার) সকালে খিঁলগাও এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন উত্তর সিটির বিএনপি মনোনিত প্রার্থী তাবিথ আউয়াল। ওই এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট চান তাবিথ। ৩০ জানুয়ারির নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান এই মেয়র প্রার্থী।

রাজধানীর কচুখেত এলাকায় প্রচারণা শুরু করেন উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি এলাকাবাসীকে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন।

সদরঘাট এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন দক্ষিণের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আগামী ৩০ জানুয়ারি জনগণকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান তিনি।

আর যাত্রাবাড়ি এলাকায় প্রচারণা চালিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্র“তি দেন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে