বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির উদ্যোগহীনতাকে লজ্জার বলছে ১৪ দল। এজন্য বিএনপি ও এর সমমনা দলগুলোর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বন্ধের তাগিদ দিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, এ বিষয়টিকে বিবেচনায় নেয়ার কোনো যৌক্তিকতা নেই।

মুজিববর্ষ উপলক্ষে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে ১৪ দল। সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের পাশাপাশি অংশ নেন সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিএনপি ও এর সমমনাদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।ভারতে কংগ্রেসের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকী উদযাপনের প্রসঙ্গে টেনে আমির হোসেন আমু বলেন, জন্মশতবার্ষিকী পালনকে ব্যাপকভাবে জনসম্পৃক্ত করা হবে। এতে বিএনপিকে বিবেচনায় নেয়ার কোন প্রয়োজন নেই।

মতবিনিময় সভায় জানানো হয়, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে মোমবাতি প্রজ্জ্বালন করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত পদযাত্রা করবে ১৪ দল।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে