প্রবীণ রাজনীতিবিদ, সন্মানীত ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব, লালমনিরহাট-৩ আসনে তিনবারের সাবেক সাংসদ, মরহুম আলহাজ্ব আবুল হোসেন(৮৩) গত ১৬ ডিসেম্বর ২০১৬ ইন্তেকাল করেন। এই প্রবীণনেতার মৃত্যুতে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হল “শোক ও স্মরণসভা”।
উক্ত শোক ও স্মরণসভায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আমন্ত্রিত অতিথিরা, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করেন, শ্রধাচিত্তে স্মরণ করেন তার অসামান্য অবদানের কথা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে রাব্বি মিয়া, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, জনাব মোঃ মসিউর রহমান রাঙ্গা, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব মোঃ মোতাহর হোসেন, এমপি, সভাপতি-প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব টিপু মুন্সী, এমপি, সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব ইঞ্জিঃ আবু সালেহ মোঃ সাইদ দুলাল, এমপি, (লালমনিরহাশ সদর-৩ আসন) সহ লালমনিরহাট জেলাবাসীদের অনেকে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিউল আলম, সভাপতি, লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা
গতকাল ২০ জানুয়ারি ২০১৭, শুক্রবার, বিকাল ৪টায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার উদ্যোগে শোক ও স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ডেস্ক, বিডি টাইম্স নিউজ














