ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।  এ সময় সিইসি বলেন, ইভিএমে ভোট হলে ব্যালট ছিনতাইয়ের কোনো সম্ভাবনা নেই। তাই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো হবে।

সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ যে কেউ করতে পারে। তবে, এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।’

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে