বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। আজ (রোববার) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যরা দেখা করে সাংবাদিকদের তিনি একথা জানান।
সেলিমা ইসলাম বলেন, খালেদার স্বাস্থ্য আগের চেয়ে আরও অনেক বেশি অবনতি হয়েছে। তিনি হাত সোজা করতে পারছেন না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙুল বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা এবং দুই হাঁটু অপারেশন করা হয়েছে। হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে। সে পা ফেলতে পারছে না।এ সময় সেলিমা আরো বলেন, ‘খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। অথচ তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পরিবার তাকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে চায় বলেও জানান সেলিমা ইসলাম।
স্বজনদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি, কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনি আরিফা ইসলাম প্রমুখ।
খবরঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














