বর্তমান সরকারের পতন ছাড়া দেশকে রক্ষা করা যাবে না। জনগনকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। তিনি বলেন সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করছে।বিএনপি গণতান্ত্রিক দল বলেই, আন্দোলনের অংশ হিসেবে  নির্বাচন করে জনগণের পাশে থাকতে চায়।

নাইকো দুর্নীতির মূল মামলার রায়ে খালেদা জিয়ার কোন সংশ্লিষ্টতা প্রমান হয়নি জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন শুধুমাত্র রাজনৈতিক কারণেই অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে