সিটি নির্বাচন গণতান্ত্রের জন্য প্রহসন এবং লোক দেখানো বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একদিকে প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অন্যদিকে চলছে নির্বাচনের প্রস্তুতি। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের দিন পরিস্থিতি বদলে যাবে।
এসময় মওদুদ আহমদ আরো বলেন, এই নির্বাচনে প্রমাণিত হবে এই সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। বিএনপি নিয়ম রক্ষার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














