দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। দিনদিন এই সংখ্যা আরো বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে শীতার্ত মানুষকে ত্রাণ বিতরণ বিষয়ে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনপ্রিয়তা তলানিতে যাচ্ছে। নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে তাদের মন্তব্য হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন এবং লুটপাটের রাজনীতি চর্চা করা।

নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারলে চোরাইপথে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য রয়েছে বিএনপির।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে