ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে মেয়র প্রার্থীদের নাম বৈধতা ঘোষনা করা হয়। এরই মধ্যে মেয়র প্রার্থী হিসেবে ঢাকা উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আওয়াল এবং দক্ষিণে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন এবং জাতীয় পার্টি সাইফুদ্দিন মিলনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হককেও বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঢাকা দক্ষিনে সিটি করপোরেশনে বৈধতা পেলেন: বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান।
ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে এরই মধ্যে ৭ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা উত্তরে ভোটার না হওয়ায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া উত্তর সিটিতে বাকি ছয়জনেরই মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী কারো মনোনয়নপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।
এরপর শুরু হবে প্রচারণা। ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে হবে ভোটগ্রহণ। এবার ঢাকার দুই সিটিতে মেয়র পদে ১৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
খবরঃ ইন্ডিপেনডেন্ট














