কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জি এম কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। এছাড়া গঠনতন্ত্র সংশোধন করে রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তারা আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে এসব সিদ্বান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম প্রথমে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রওশনের নাম প্রস্তাবনা করেন।পরে কাউন্সিলর ডেলিগেটরা সমর্থন দেন। এরপর চেয়ারম্যান পদে জিএম কাদেরের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়।
এর আগে সকাল ১০টা জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পার্টির নবম কাউন্সিল শুরু হয়। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অনুপস্থিতেই প্রথম অধিবেশন শুরু করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














