সক্রিয় রাজনীতির বাইরে থাকা দুই তরুণকে উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র পদে মনোনয়ন দিতে যাচ্ছে বিএনপি। দলের সবুজ সংকেত পেয়ে উত্তরে তাবিথ আওয়াল ও দক্ষিণে ফরম তুলেছেন ইশরাক হোসেন। পাশপাশি দুই সিটিতেই বিকল্প হিসেবে থাকছেন পরীক্ষিত দুই নেতা হাবিব উন নবী খান সোহেল ও আসাদুজ্জামান রিপন।
তাবিথ আওয়াল এই নামটির সাথে বিএনপির অধিকাংশ নেতা-কর্মী পরিচিত হন ২০১৫ সালে। দলটির সমর্থনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনে অংশ নেন তিনি। সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপি ভোট বর্জন করলেও মাত্র কয়েক ঘন্টয় তাবিথ আওয়াল যে পরিমান ভোট পান তা সবারই নজর কাড়ে। এবারও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথকেই বেছে নিয়েছে বিএনপি।উত্তর সিটির বিকল্প প্রার্থী বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও তাবিথ আওয়ালের সাথে এসেই নয়াপল্টন থেকে সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম। ২০১৫ সালে ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মীনি আফরোজা আব্বাস।
তবে, এবার চেষ্টা করেও মনোনয়ন পেতে ব্যার্থ হয়েছেন তিনি। মনোনয়ন পাচ্ছেন অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। বিএনপির সক্রিয় রাজনীতির সাথে যুক্ত না থাকলেও পিতার জনপ্রিয়তার কারনে তাকে দ্রুতই লুফে নিয়েছে দলটি।বিএনপির যুগ্ম মহাসচিব ও দক্ষিন মহানগরের সভাপতি হাবিব উন নবী সোহেলকে দক্ষিণ সিটির বিকল্প প্রার্থী রাখলেও ফরম বিক্রির প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














