আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নতুন কমিটি জনগনের অধিকার প্রতিষ্ঠায় দ্রুতই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা ব্যাক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক  শেষে এ কথা বলেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি, মামলার সর্বশেষ অবস্থা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে দল ও জোটের কর্মসূচি, দলের সাংগঠনিক অবস্থা, চলমান শৈত্যপ্রবাহে দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য দলের পক্ষে করণীয় বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে