রাজাকারের তালিকা পাঠানো হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৭২ থেকে ৭৪ পর্যন্ত দালাল আইনের মামলায় যাদের নাম ছিল সেই তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।এ সময় তিনি বলেন, এটি কোনো রাজাকারের তালিকা নয়, আলবদর, আলশামস এর তালিকা। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গেল রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। বিষয়টি প্রকাশে আসার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর দুই মন্ত্রণালয় একে অপরের দিকে আঙুল তোলা শুরু করে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে