খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। এতে পুরো দেশের মানুষ ক্ষুব্ধ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সম্মতিতে উন্নত চিকিৎসার নির্দেশনা দিয়ে জামিন আবেদন খারিজ করেছে সর্বোচ্চ আদালত। এর প্রতিবাদে ঢাকার বেশ কটি জায়গায় প্রতিবাদ মিছিল করেছে নেতা-কর্মীরা। মৌচাক-মগবাজার বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল।তবে পুলিশের বাধায় পণ্ড হয় হাইকোর্ট এলাকায়ও মিছিলের চেষ্টা। এসময়, আটকও করা হয় কয়েক জনকে।বিক্ষোভ হয়েছে রাজধানীর বাইরেও। মিছিলের চেষ্টা ব্যর্থ হওয়ায়, জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেন নেতা-কর্মীরা। বিক্ষোভ হয়েছে দিনাজপুর, সিলেটসহ বেশ কটি জেলায়।

দিনের শেষে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন।আদালতের এই আদেশে শুধু বিএনপি নয় পুরো দেশের মানুষই ক্ষুব্ধ ও হতাশ বলেও দাবি করেন বিএনপির মহাসচিব।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে