কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরীতে থানায় থানায় এবং অন্যান্য মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলেল আয়োজন করা হবে।
মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসের এই মাসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারো সেই পূর্বাবস্থা ফিরে এসেছে। পুলিশ, র্যাব এবং ভয় দেখানোর যত রকম প্রক্রিয়া থাকে সরকার তা অবলম্বন করছে।
এ সময় খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারকে নাটক না করে তাকে মুক্তি দিয়ে তার জীবন বাঁচানোর আহ্বান জানান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























