বগুড়ায় আওয়ামীলীগ নেতা গাবতলী’র সোনারায় ইউনিয়নরে নবনির্বাচিত চেয়ারম্যান দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত তারাজুল ইসলাম (৪০) দূীর্ঘ ১৫দিন লাইফ সার্পোট থাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত শনিবার রাতে মারা গেছেন। রোবাবর দুপুরে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায়, তারাজুলের প্রথমে বগুড়া আলতাফুন নেছা খেলার মাঠ, এরপর গাবতলী উপজেলা পরিষদ চত্তর, পীরগাছা উচ্চ বিদ্যালয় ও সর্বশেষ আটবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। নামাজে জানাযা’য় অংশগ্রহণ করেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, মুঞ্জুরুল আলম মোহন, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম পিন্টু, শহর আওয়ামীলীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক সাহাদৎ হোসেন শাহীন, বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নাননু, গাবতলী উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, রফিকুল ইসলাম রাঙ্গা, আগানিহাল বিন জলিল তপন, সাইফুল ইসলামসহ আওয়মীলীগের বিভিন্ন পর্যােেয়র জেলা , উপজেলার নেতা কর্মী, সামাজিক, সাংস্কৃতিক , ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ । উল্লেখ্য, দলীয় সুত্রে জানা যায়, তারাজুল বগুড়া জেলা ছাত্ররীগের সাবেক সহসভাপতি এবং পরবর্তিতে জেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন।
মোঃ মিষ্টার আলী মিলন
বগুড়া, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে