সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে বলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।তিনি বলেন, টিসিবিকে শক্তিশালী ও সক্রিয় করতে না পারলে দ্রব্যমূল্যের দাম কমানো যাবে না। পাশাপাশি পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে। বর্তমান সরকার নির্বাচিত না বলেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























