সরকার শুধু দেশকেই নয়, রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করতে চায়।আজ মঙ্গলবার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক জাতির ওপর কোনও কিছু চাপিয়ে দেয়া যায় না, অতীতে কোনও সরকার তা পারেনি, এ সরকারও পারবে না।  সরকার বিএনপির সভা-সমিতির করার অধিকারও কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের প্রভু ভাবছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে