সমাবেশ করতে বিএনপি আর অনুমতি নেবেনা যখন প্রয়োজন তখনই সমাবেশ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় খালেদা জিয়ার মুক্তি চেয়ে শুধু শ্লোগান নয়, আন্দোলনের কর্মসূচি দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য গণঅভ্যুথ্থান গড়ে তুলতে হবে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবারো রক্ত দেয়ার আহ্বান জানান তিনি। এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশের অনুমতি নিয়ে সরকার বিরোধী আন্দোলন হয়না। রাজপথে নামতে হবে। এতে বাধা আসলেই প্রতিরোধে রাজপথে নামতে হবে।

সমাবেশে বিএনপির আরেক নেতা মওদুদ আহমেদ সরকার সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ, এই মুহুর্তে তাদের পদত্যাগ করে নির্বাচন দিতে হবে। এসময় টিভি-মঞ্চে চেহারা না দেখিয়ে সিনিয়র নেতারা কর্মীদের পাশে থাকলে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন গতি পাবে বলেও মনে করেন নেতাকর্মীরা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে