ঢাকা, রোববারঃতথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অবরোধ-হরতালে আবার জনগণকে জিম্মি করতে চাইলে রাজনীতিতে ইতোমধ্যেই জনবিচ্ছিন্ন বিএনপি হবে জনবিচ্ছিন্ন নির্জন দ্বীপবাসিন্দা।’

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘বিএনপি অতীতে দীর্ঘমেয়াদী হরতাল, অবরোধ করে জনগণকে জিম্মি করার রাজনীতি অনুসরণ করার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি জনগণকে জিম্মি করার জন্য নয়, রাজনীতি জনগণের কল্যাণের জন্য।’
তথ্যমন্ত্রী বলেন, ‘দিনের পর দিন জনগণকে জিম্মি করা প্রতিবাদের ভাষা নয়, যা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছে। প্রতিবাদের ভাষা মানুষের ওপর বোমা নিক্ষেপ নয়। তারা যদি আগের সেই ভুল পথ আবার অনুসরণ করার চেষ্টা করে, প্রথমত জনগণ সেই সুযোগ তাদের দেবে না। এরপরও যদি তারা চেষ্টা করে, ইতোমধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া বিএনপি জনবিচ্ছিন্ন নির্জন দ্বীপের বাসিন্দা হয়ে যাবে।’

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে