বগুড়ার শেরপুরে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আহমদ আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার (১৫জুলাই) বিকেলে ঐতিহ্যবাহী সংগঠন শেরপুর সাহিত্য চক্রের উদ্যোগে পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যচক্রের আহবায়ক অধ্যক্ষ এসএম বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, আরডিএ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যাপক ড. বেলাল হোসেন, অধ্যাপক খৈয়ম কাদের, অধ্যাপক সামছুল আলম, মরহুমের ভাই আমজাদ হোসেন, জামাই আব্দুস সাত্তার, ছেলে তারেক মোহাম্মদ শামীম, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন বিপ্লব, কবি সুলতান মাহমুদ রনি প্রমূখ বক্তব্য রাখেন। পরে মরহুম আহমদ আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মরহুম আহমদ আলী কর্মজীবনে শেরপুরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শেরপুর সাহিত্য চক্রের সভাপতি মন্ডলীর সদস্য ও জসিম উদ্দিন সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ছিলেন।
মিষ্টার আলী মিলন,
বগুড়া, বিডি টাইমস নিউজ ।














