বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন জানিয়ে বড় বোন সেলিমা ইসলাম বলেছেন, জামিনে মুক্তি পেলে তাকে বিদেশে নিয়ে যেতে চায় পরিবার।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে পরিবারের পাঁচ সদস্য দেখা করে সাংবাদিকদের তিনি এসব বলেন।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়া ভীষণ অসুস্থ। হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুলও বেঁকে গেছে, অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছে না, বসতে পারছেন না স্বাভাবিকভাবে তিনি। তাই তার উন্নত চিকিৎসা দরকার। তিনি নিজে কিছু করতে পারছে না বলেও জানান সেলিমা ইসলাম। এ সময় এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























