মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আলোচনা সভা ও কেকা কাটার আয়োজন করা হয়েছে। সোমবার রাতে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুর স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, সদর উপজেলা আহবায়ক মিজানুজামান অপু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, যুবলীগ নেতা হাসানুজ্জামান হিলন, মাহবুব ডালিম, ইউনুস হোসেন প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন, শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুজ্জামান সুইট, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, আমদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুঈট, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাবুল মল্লিক, মোনা খালি ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেক, যুবলীগ নেতা শেখ সারাফত , আঙ্গুর আলী সহ জেলা যুবলীগের ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয়।

মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে