বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, খোকার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে।
আজ (সোমবার) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলন উপলক্ষে মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।এ সময় খোকার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের।এ সময় দল ও সহযোগি সংগঠনগুলোর সম্মেলন নিয়ে কাদের জানান, নতুনের উদ্দীপনা আর পুরনোর অভিজ্ঞতা মিলিয়ে গঠিত হবে আগামীর আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃত্ব।আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে, তারিখ নির্ধারিত হয়নি এখনো। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনে অনুপ্রবেশ ও অপকর্মকারীদের ঠাঁই নেই।
তিনি আরো জানান, দলের সম্মেলনে এবার সাজসজ্জার প্রাধান্য থাকবে না। কারণ আগামী বছর মুজিব বর্ষে উৎসবমুখর পরিবেশ থাকবে।সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সহযোগী চার সংগঠনের শীর্ষ পদেও পরিবর্তন আসবে।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























