সরকার বিএনপির ৩০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে দলটিকে নিঃশেষ করতে চেয়েছিল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মওদুদ আহমদ বলেন, বিএনপির উপর যত নির্যাতনই করা হোক না কেন, তাদের সে চেষ্টা কখনোই সফল হবে না। দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু নেই বলেও দাবি করেন, বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

তিনি বলেন, পুলিশ-প্রশাসনের ইশারায় দেশ চলছে। ভারতের সাথে বিভিন্ন চুক্তির সমালোচনা করেন তিনি। জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে প্রতিবাদ সভায় মওদুদ আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে ক্ষমতায় আসা এ সরকার মানুষকে ধোঁকা দিচ্ছে। শুধু যুবলীগ বা ছাত্রলীগ নয়, প্রতিটি এমপির সম্পদের হিসাব প্রকাশ করারও আহবান জানান তিনি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে