ভ্রাম্যমাণ আদালতে ১২১ শিশুকে দেয়া অবৈধ দণ্ড থেকে তাদের মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী সাত কার্য দিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জবাব দেয়ার নির্দেশও দেন আদালত।

আজ (বৃহস্পতিবার) সকালে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।এ সময় আদালত বলেন, শিশু আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত কোনো শিশুকে দণ্ড দিতে পারবে না। বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে সাজা পেয়ে গাজীপুরের টঙ্গী এবং যশোরের শিশু-কিশোর সংশোধন উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর মধ্যে ১২ বছরের কম বয়সী শিশুদের তাৎক্ষণিক এবং ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ছয় মাসের জামিনে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।একই সঙ্গে  এসব শিশুকে সাজা দেয়া সংক্রান্ত নথি এক সপ্তাহের মধ্যে তলব করেছেন আদালত।

আদালতে প্রতিবেদনটি নজরে আনেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে