কর্মচারীদের চাকরীচ্যুত করার তিন মামলায় ৭ নভেম্বরের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আত্মসমর্পণের আগে গ্রেফতার বা হয়রানি না করারও নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। ড. ইউনুসের ভাই ইব্রাহিম গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে রিট করেন। পরে রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ৯ অক্টোবর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার শ্রম আদালত। ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংস্থা গ্রামীণ কমিউনিকেশনসের ৩ কর্মীকে চাকুরিচ্যুত করার মামলায় শ্রম আদালত এ আদেশ দেন। পরে তা স্থগিত করা হয়।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে