সরকার চাইলেই খালেদা জিয়ার জামিন; না চাইলে নয়। কেননা আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। এমন অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের। জাতীয় প্রেসক্লাবে আজ আইনজীবী সমাবেশে তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, বিচার বিভাগ স্বাধীন হলে বিএনপি চেয়ারপারসনের জামিন নিয়ে কোনো জটিলতা হতো না।

প্রায় দুই বছর কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এ সময়ে বিভিন্ন সময় বেসরকারি হাসপাতালে তার সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে পরিবার ও দল। শুক্রবার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, জামিন পেলে বিদেশে চিকিৎসা নেবেন বিএনপি প্রধান।জাতীয় প্রেসক্লাবে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশে দলটির নেতারা, চিকিৎসার জন্য দ্রুত খালেদা জিয়ার জামিনের দাবি জানান।একই অনুষ্ঠানে, ব্যারিস্টার মঈনুল হোসেন বলনে, দেশে ন্যায় বিচার থাকলে অনেক আগেই জামিন পেতেন বিএনিপ চেয়ারপারসন।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির দ্রুত মুক্তির দাবি জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।এছাড়া, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এসময় আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দেন বক্তারা।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে