সরকার সম্পূর্ণভাবে প্রশাসনের ওপর নির্ভরশীল বলেই নুসরাত হত্যায় দায়ী কোন পুলিশ সদস্যের শাস্তি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ এক সপ্তাহের ওপর বিদেশ ভ্রমন শেষে আজ সকালে ঢাকা  আন্তর্জাতিক  বিমানবন্দরে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ভোলা ও আবরার হত্যার দায়  নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান  ফখরুল। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই মত প্রকাশ করতে গিয়ে আবরারদের জীবন  দিতে  হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে