মুজিবনগর ডেস্কঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারে শাকিল ফার্মেসী, খায়ররুল ফার্মেসী ও সাদেক আলী হোমিও সেবালয়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও মিথিলা দাস।আদালত সূত্রে জানা গেছে, মোনাখালী বাজারে শাকিল ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন ও যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়ায় ৫ হাজার টাকা ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
খায়রুল ফার্মেসীতে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ও সাদেক আলী হোমিও সেবালয়ের লাইসেন্স না থাকা ও যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























