বিনা বাধায় দেশের স্বার্থ অন্যের কাছে বিকিয়ে দিতেই সরকার সংবিধান লঙ্ঘন করে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

আজ (বুধবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলার সহিংস ঘটনার প্রতিবাদে বিএনপি ঘোষিত প্রতিবাদ মিছিল শেষে এ অভিযোগ করেন তিনি।রিজভী আরো বলেন, সরকার কথায় কথায় গুলি চালিয়ে সারা দেশে একটি ত্রাসের রাজত্ব তৈরির চেষ্টা করছে। যাতে গায়ের জোরে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়। সেকারণেই অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।

তবে জনগনের প্রতিরোধ গড়ে তুলে খালেদা জিয়া এবং দেশের গনতন্ত্রকে মুক্ত করা হবে বলেও জানান তিনি।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে