খালেদ মাহমুদ ভূঁইয়া ও জিকে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের দুই উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও জাহাঙ্গীর আলম সকালে মামলা দুটি করেন।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার যুবলীগ নেতা জিকে শামীমের জ্ঞাত আয় বহির্ভুত ২৯৭ কোটি টাকা এবং খালেদ মাহমুদ ভূইয়ার ৫ কোটি ৫৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।গত ২০শে সেপ্টেম্বর র্যাবের অভিযানে যুবলীগ নেতা জি কে শামীমের নিকেতনের অফিস থেকে বিভিন্ন ব্যাংকে এফডিআরের ১৬৫ কোটি ২৭ লাখ টাকার নথি, ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার নগদ টাকা, ৯ হাজার মার্কিন ডলার ও ৭৫২ সিঙ্গাপুর ডলার উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ৮টি বৈধ অস্ত্র ও ২৩টি ব্যাংকের ৮৩টি চেক।
এর আগে ১৮ই সেপ্টেম্বর রাতে র্যাবের একটি দল যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পদক খালিদ মাহমুদ ভূঁয়াকে ২৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ চারটি মামলা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























