আবরার হত্যার ঘটনায় এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বুয়েট ছাত্রলীগের বহিস্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার। এছাড়া, এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, সকালে রাজধানীর উত্তরা থেকে মামলার আরেক আসামি মুয়াজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে, শুক্রবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে মামলার ১৪ নম্বর আসামি শামীম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে এজাহারভুক্ত আসামি ১৬ জন। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























