রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ)।

শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় ভোটের ফলাফল অনুযায়ী, সাদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।নির্বাচনে ২১.৩৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।

নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দীন আরো জানান, রংপুর-৩ আসনের মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদের লাঙ্গল প্রতিকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৮ হাজার ৮৭৮টি। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার মটরগাড়ি প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।শনিবার সকাল ৯টা শুরু হয়ে বিকেল পাচঁটা পর্যন্ত এ আসনের মোট ১৭৫টি ভোট কেন্দ্রের সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।

এই আসনে মোট ৪ লাখ ৪২ হাজার ভোটারের মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪১ জন। ভোট গ্রহণের জন্য কাজ করেন ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ২৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার।

তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে