নভেম্বর মাসের মধ্যেই আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার, গণভবনে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারীরা যাতে সহযোগী সংগঠনের কমিটিতে জায়গা না পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশও দেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতারাই আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে